Wednesday, April 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeগার্মেন্টস সংবাদসাবেক রেলমন্ত্রীর বাড়িতে দুর্বৃত্তের হামলা

সাবেক রেলমন্ত্রীর বাড়িতে দুর্বৃত্তের হামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে একদল দুর্বৃত্ত মিছিল করতে করতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এ সময় বিলাসবহুল বাড়িটির কাঁচের জানালা, চেয়ার-টেবিল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বাইরে পড়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মুজিবুল হকের প্রতিবেশী এক যুবক বলেন, শনিবার আসরের নামাজের পর একদল যুবক ‘সন্ত্রাসীদের আস্তানা চৌদ্দগ্রামে থাকবে না’ স্লোগান দিতে দিতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এরপরই তারা ভবনের নিচতলার চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পুনরায় তারা মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়।

ওসি মো. হিলাল উদ্দিন বলেন, সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এ সংক্রান্ত আরো সংবাদ

এ সপ্তাহের জনপ্রিয় সংবাদত