Wednesday, April 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeশ্রমিক সংগঠন সংবাদগার্মেন্টস শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশ

গার্মেন্টস শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশ

বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে ‘মাছ মাংস চাল মজুরির স্বাধীনতা চাই’ শীর্ষক সমাবেশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৪টায় ঢাকার বিজয়নগর শ্রম ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনার দায় এড়াতে পারে না, বরং মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অথচ সরকার উল্টো আন্দোলন দমন করছে।

গবেষক মাহা মির্জা বলেন, তিন মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাস শ্রমিকদের ন্যায্য দাবি। মামলা করে সমাধান পেতে এক বছর লাগলে তারা ঈদ করবে কিভাবে?

লেখক কল্লোল মোস্তফা বলেন, ২৭ মার্চের মধ্যে বেতন পরিশোধ না হলে আন্দোলন আরও কঠোর হবে।

শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, প্রয়োজনে কারখানা অধিগ্রহণ করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, শ্রমিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে পুলিশ হামলা চালাচ্ছে, যা অগ্রহণযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এ সংক্রান্ত আরো সংবাদ

এ সপ্তাহের জনপ্রিয় সংবাদত